আসামে বাঙালি মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে দেশ থেকে বহিষ্কারের হুমকি যোগী আদিত্যনাথের

0
12

৩ এপ্রিল আসামের বারপেটা ও বারসাল্লায় নির্বাচনী জনসভায় বক্তব্যকালে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সে দাবি করেছে, আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারই একমাত্র রাজনৈতিক সংগঠন যা রাজ্যে অবৈধ (বাঙালি মুসলিম) অনুপ্রবেশ, ভূমি জিহাদ ও লাভ জিহাদ মোকাবেলা করতে সংকল্পবদ্ধ। এবং কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারই রাজ্যের উন্নয়ন এবং হিন্দুত্ববাদী সাংস্কৃতিক পরিচয় রক্ষা করে।

বক্তব্যে সে আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ রোধ ও জনসংখ্যাতাত্ত্বিক ভারসাম্য বজায় রাখা বিজেপি জোটের প্রধান সংকল্পের মধ্যে অন্তর্ভুক্ত।

নিজ রাজ্য উত্তর প্রদেশের উদাহরণ টেনে যে ঔদ্ধত্যের সাথে জানায়, ৫০০ বছরের মাঝে যে কাজ হতে পারে নাই, বিজেপি সরকার অযোধ্যায় সেই ‘রাম মন্দির’ নির্মাণ করে দেখিয়েছে। মুসলিমদের দিকে ইঙ্গিত করে সে জানায়, আজ উত্তর প্রদেশে কোন উগ্রবাদ নেই, এমনকি সড়কের মাঝে নামাজও পড়তে দেয়া হয় না।

উল্লেখ্য যে, আসামে ‘মিঞা’ শ্রেণিভুক্ত বাঙালি মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তাদের নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টা অব্যাহত রেখেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এছাড়া লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদের মতো ষড়যন্ত্রমূলক তত্ত্ব ব্যবহার করে সর্বদা মুসলিমদেরকে নিপীড়নের টার্গেট করে আসছে এই উগ্রবাদী প্রশাসন।

তার বক্তব্যের সারকথা হল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় আসলে, তারা হিন্দুত্ববাদী সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করবে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের নামে বাঙালি মুসলিমদের ওপর দমন নিপীড়ন বৃদ্ধি করবে।

আগামী ৯ এপ্রিল আসামের ১২৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3sa69k2a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আধিপত্য বিস্তারে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, ৪ জন সাধারণ মানুষ আহত
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ফ্রন্টিয়ার কর্পস (FC) পোস্টে আইএমপি মুজাহিদদের ড্রোন হামলা: হতাহত ৩ সন্ত্রাসী সেনা