
উজবেকিস্তানে এক মাসব্যাপী একটি সফর আরম্ভ করেছেন ইমারাতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল প্রতিনিধি দল। খনি ইনস্টিটিউটের উদ্যোগ ও সমন্বয়ের অধীনে এই সফর পরিচালিত হচ্ছে। এই সফরে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রতিনিধি দল।
১৮ জন টেকনিক্যাল ও পেশাদার সদস্যের সমন্বয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। জিওফিজিক্যাল রিসার্চ অ্যান্ড সার্ভে বিভাগের পরিচালকের নেতৃত্বে তারা সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করবেন।
উক্ত সফরের মূল উদ্দেশ্যে হল অংশগ্রহণকারীদের খনি সংশ্লিষ্ট ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, নতুন ভূতাত্ত্বিক প্রযুক্তির সাথে পরিচিত হওয়া এবং উজবেক বিশেষজ্ঞদের সাথে অভিজ্ঞতা বিনিময় করা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4j3jw6wu


