শরীয়তপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

0
0

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। লাশটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার আলম খার কান্দি এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধারের সময় তার পরনে কালো বোরকা, লাল রঙের সালোয়ার ও একটি ওড়না ছিল।


তথ্যসূত্র:
১। জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়
– https://tinyurl.com/5eevtt8x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅপরাধ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আফগানিস্তানে ডিএনএ শনাক্তকরণ ব্যবস্থা চালু করল ইমারাতে ইসলামিয়া