মালিতে রাশিয়ান ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে জেএনআইএম-এর সুপরিকল্পিত অ্যামবুশ: নিহতের সংখ্যা ১৩ ছাড়িয়েছে

0
0

মধ্য মালির মোপ্তি অঞ্চলের সোফারার কাছে ‘কাকা’ গ্রামের সন্নিকটে একটি যৌথ টহল দলের ওপর অতর্কিত আক্রমণ চালিয়েছে জেএনআইএম (জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন)। আক্রমণের শিকার এই যৌথ দলটি রাশিয়ান আফ্রিকান কর্পস, মালির জান্তা এবং তাদের সহযোগী মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত ছিল।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা কর্তৃক ৮ সেপ্টেম্বর প্রকাশিত জেএনআইএম-এর এক বিবৃতি অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর জেএনআইএম-এর সুপরিকল্পিত অ্যামবুশ ও অতর্কিত আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া যৌথ টহল দলটির অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে আফ্রিকান কর্পসের ৭ সেনা সদস্য এবং মালির জান্তার মিত্র মিলিশিয়া গোষ্ঠীর ৬ সদস্যরাও রয়েছে। আক্রমণের সময় জান্তা সদস্যরা কনভয়ের অগ্রভাগে ছিলো, মাঝে ছিলো আফ্রিকা কর্পস সদস্যরা, আর ঠিক তাদের গাড়ির পেছনেই মিলিশিয়া সদস্যরা নিজস্ব গাড়িতে করে যাচ্ছিল। ফলে নিহতের ঘটনা ছাড়াও মিলিশিয়া বাহিনীর অনেক সদস্য আহত হয়েছে।

এই অভিযান শেষে জেএনআইএম যোদ্ধারা শত্রু বাহিনী থেকে ১৪টি মোটরসাইকেল, ২টি পিকেএম (PKM) মেশিনগান, ৬টি ক্লাশিনকোভ রাইফেল, ৬টি গ্রেনেড এবং বিপুল পরিমাণ গোলাবারুদ গনিমত হিসাবে জব্দ করেছেন। পাশাপাশি, শত্রুর আরও ৪টি মোটরসাইকেল সম্পূর্ণ ধ্বংস করেছেন।


তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1097593

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করল অজ্ঞাত ব্যক্তিরা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে আফগান অর্থমন্ত্রীর বিশেষ বৈঠক