রাজধানীর আদাবরে খালে ভেসে আসা স্কুলব্যাগ থেকে কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার, এখনো পরিচয় জানা যায়নি

0
3

রাজধানীর আদাবরের হাক্কারপাড় খালে ভেসে আসা স্কুলব্যাগ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া এক কিশোরীর খণ্ডিত লাশের দুটি পা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পা দুটি পাওয়া যায়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ওই খাল থেকে একটি স্কুলব্যাগে কিশোরীর লাশের চারটি খণ্ড উদ্ধার করা হয়েছিল। এর ১৮ ঘণ্টা পর কিশোরীর পা দুটি উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, মোহাম্মদপুরের দিক থেকে লাশের খণ্ডিত অংশ ভেসে এসেছে। তবে হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনো পাওয়া যায়নি।

গণমাধ্যমকে পুলিশ জানায়, নিহত কিশোরীর আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে মিলিয়ে দেখা হয়। তবে তার এনআইডি না থাকায় আঙুলের ছাপের সঙ্গে মেলানোর মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

খণ্ডিত লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেছে।


তথ্যসূত্র:
১। আদাবরের খাল থেকে কিশোরীর মরদেহের খণ্ডিত দুই পা উদ্ধার
– https://tinyurl.com/bdz85kcd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমহাসড়ক সম্প্রসারণের অজুহাতে ভারত-অধিকৃত জম্মুতে দোকানপাট উচ্ছেদ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অনিশ্চয়তা
পরবর্তী নিবন্ধঢাকার বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি