বুরকিনান জান্তার বিরুদ্ধে জেএনআইএম-এর সফল অভিযান; সামরিক ব্যারাক ও বিশাল অস্ত্রাগার বিজয়

0
0

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় উয়াহিগুয়া রাজ্যে জান্তার একটি সামরিক ব্যারাকে বড় ধরনের সামরিক অপারেশন চালিয়েছেন সশস্ত্র ইসলামী প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায়, জেএনআইএম সংশ্লিষ্ট একদল সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা মালি সীমান্তবর্তী বুরকিনা ফাসোর উয়াহিগুয়া রাজ্যের কেলিও এলাকায় একটি বড়ধরণের সামরিক অপারেশন চালিয়েছেন। মোটরসাইকেলে আরোহী এসকল সশস্ত্র যোদ্ধারা ভারী ও মাঝারি অস্ত্র শস্ত্র নিয়ে বুরকিনান জান্তার সামরিক ব্যারাকটিতে অতর্কিত আক্রমণ চালাতে শুরু করেন। আক্রমণের প্রথম কয়েক মিনিটের মধ্যেই জান্তা বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সৈন্যরা নিজেদের অবস্থান ছেড়ে পালাতে শুরু করে। জান্তা সদস্যদের এই পলায়নের পর জেএনআইএম যোদ্ধারা কেলিও সামরিক ব্যারাক ও এখানকার বিশাল অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নেন।

আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অভিযানের পর প্রতিরোধ যোদ্ধারা সামরিক ব্যারাক থেকে গনিমত হিসাবে অর্জিত বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় রাইফেল, শত শত ম্যাগাজিন, হাজার রাউন্ড গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম মাটিতে সাজিয়ে প্রদর্শন করছেন। এটি চলতি মাসে এই অঞ্চলে জেএনআইএম কর্তৃক তৃতীয় সবচেয়ে বড় অস্ত্র জব্দের ঘটনা বলে মনে করা হচ্ছে।

ভিডিওতে কোনো জান্তা সদস্যের মৃতদেহ দেখা যায়নি, তবে চৌকিটি সম্পূর্ণভাবে বিজয় ও অস্ত্র শস্ত্র জব্দের বিষয়টি স্পষ্ট। জান্তা এবং জেএনআইএম সূত্র থেকে এখনো হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা জানানো হয়নি। স্থানীয় সূত্রের মতে, চৌকিতে থাকা জান্তা সদস্যরা হামলার তীব্রতায় পিছু হটতে বাধ্য হয়, ফলে জেএনআইএম বিনা বাধায় ব্যারাকের নিয়ন্ত্রণ ও সমস্ত অস্ত্র জব্দ করতে সক্ষম হয়।

কেলিও এলাকাটি উয়াহিগুয়া থেকে প্রায় ৩৫ কিমি উত্তর-পশ্চিমে, মালি সীমান্তের কাছে অবস্থিত। অঞ্চলটি দীর্ঘদিন ধরে জেএনআইএম এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং রাজ্যটির ৬০% এর বেশি এলাকা জেএনআইএম-এর নিয়ন্ত্রণে চলে গেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে টাকা ভাঙতি না দেওয়ায় মুদি দোকানে পেট্রোল বোমা হামলা ও দোকানিকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত বখাটেরা