আফগানিস্তানের কুনার ও হেলমান্দে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী, নারী-শিশুসহ শহীদ ৯ জন; আহত ১১

0
1

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে আবারও নৃশংস বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী। ৩০ সেপ্টেম্বর, বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার ভোরে চালানো এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন শহীদ এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। হামলায় তিনটি বসতবাড়ি ধ্বংস হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, বুধবার গভীর রাতে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী কুনার প্রদেশের শলতান জেলার চোগাম এলাকায় এবং হেলমান্দের গার্মসির জেলার সফর এলাকায় বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে নৃশংস হামলা চালায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, কুনার প্রদেশের শলতান জেলার চোগাম এলাকায় পাকিস্তানি বিমান হামলায় ৫ জন শহীদ ও ৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়। হতাহতদের মধ্যে ৫ জনই শিশু এবং নারী। একই ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে এবং তাকে উদ্ধারে তল্লাশি ও উদ্ধারকাজ চলছিল।

এদিকে, হেলমান্দ প্রদেশের গার্মসির জেলার সফর এলাকায় দুটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলায় আরও ৪ জন বেসামরিক মানুষ শহীদ হয়েছেন। হেলমান্দের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মৌলভী শের মোহাম্মদ ওয়াহদাত রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক হিসাবে সেখানে ৪ জন শহীদ ও ৬ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।


তথ্যসূত্র

– Pakistani aircraft bombed civilian homes in Chugam, Shultan District of Kunar, and Safar
– https://tinyurl.com/769seu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের
পরবর্তী নিবন্ধভারতে ‘ধর্মভিত্তিক নাগরিক তথ্য’ সংগ্রহ ঘিরে বিতর্ক, মুসলিমদের অধিকার বঞ্চিত হওয়ার আশঙ্কা