যুক্তরাষ্ট্রের আরএসএস-সংশ্লিষ্ট দুই সংগঠনের মাধ্যমে ভারতে ৯২৬ কোটি রুপি অনুদান, বিদেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিস্তৃত নেটওয়ার্ক

0
2

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাথে সম্পৃক্ত দুটি সংগঠন ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে মোট ১১ কোটি ৭৮ লাখ ডলার অনুদান ও আর্থিক সহায়তা পেয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯২৬ কোটি রুপি।

বেলিংক্যাটের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। বেলিংক্যাট হলো নেদারল্যান্ডসভিত্তিক একটি স্বাধীন অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিষ্ঠান।

অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত আরএসএস সমর্থিত একল বিদ্যালয় ফাউন্ডেশন অব ইউএসএ ইনকরপোরেটেড (একল ইউএসএ) এবং সেবা ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেডের (সেবা ইউএসএ) করসংক্রান্ত নথি পরীক্ষা করা হয়েছে। এতে সংগঠন দুটির তহবিল সংগ্রহ, অর্থ স্থানান্তর এবং দাতার পরামর্শভিত্তিক তহবিলের ভূমিকা খতিয়ে দেখা হয়েছে।

অনুসন্ধান অনুযায়ী, পাঁচ বছরে একল ইউএসএ ৪ কোটি ৮৪ লাখ ডলারের বেশি অনুদান ও আর্থিক সহায়তা পেয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮০ কোটি রুপি। সংগঠনটির করসংক্রান্ত নথিতে দেখা গেছে, তারা ভারতের একল বিদ্যালয়কে ৩ কোটি ৩৭ লাখ ডলার দিয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬৫ কোটি রুপি।

একই সময়ে সেবা ইউএসএ প্রায় ৬ কোটি ৯৪ লাখ ডলার অনুদান ও আর্থিক সহায়তা পেয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪৫ কোটি রুপি। সংগঠনটির ব্যয়ের বিবরণ অনুযায়ী, ভারত ও দক্ষিণ এশিয়ায় ২ কোটি ৯৭ লাখ ডলার পাঠানো হয়েছে। এর পরিমাণ প্রায় ২৩৩ কোটি রুপি।

দাতার পরামর্শভিত্তিক তহবিল ও গোপন অনুদান

অনুসন্ধানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো দাতার পরামর্শভিত্তিক তহবিলের ব্যবহার। এই ব্যবস্থায় দাতারা কোনো দাতব্য তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠানে অর্থ জমা দেয়। পরে কোন দাতব্য সংগঠনকে অনুদান দেওয়া হবে, সে বিষয়ে তারা সুপারিশ করতে পারে। এক্ষেত্রে মূল দাতার পরিচয় গোপন রাখার সুযোগ রয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, এই ব্যবস্থার মাধ্যমে একল ইউএসএ অন্তত ৮৩ লাখ ডলার পেয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৫ কোটি রুপি। একই ব্যবস্থায় সেবা ইউএসএ পেয়েছে অন্তত ১ কোটি ৬০ লাখ ডলার। এর পরিমাণ প্রায় ১২৬ কোটি রুপি।

সব মিলিয়ে ৩৪টি দাতার নিকট হতে পরামর্শভিত্তিক তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সংগঠন দুটি অন্তত ২ কোটি ৪৪ লাখ ডলার পেয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৯২ কোটি রুপি। সর্বমোট প্রাপ্ত অনুদান ও আর্থিক সহায়তার প্রায় ২০.৭ শতাংশ এসেছে এই ব্যবস্থায়।

এই তহবিলের মাধ্যমে পাওয়া অর্থের প্রকৃত পরিমাণ আরও বেশি হতে পারে বলে জানিয়েছে অনুসন্ধানকারী প্রতিষ্ঠানটি। অনুসন্ধানের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের দাতব্য অর্থায়ন ব্যবস্থার কাঠামোর কারণে কোনো সংগঠন পাওয়া অনুদানের মূল উৎস শনাক্ত করা সহজসাধ্য নয়।

একল ইউএসএর সঙ্গে আরএসএসের সম্পর্ক

প্রতিবেদন অনুযায়ী, ভারতের গ্রামাঞ্চলে শিক্ষা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একল বিদ্যালয় উদ্যোগকে সহায়তা করতে একল ইউএসএ প্রতিষ্ঠিত হয়। বিশ্ব হিন্দু পরিষদ অব আমেরিকার (ভিএইচপিএ) মুখপাত্র শ্যাম তিওয়ারি বেলিংক্যাটকে জানান, ১৯৯০-এর দশকের শেষ দিকে ভিএইচপিএর একটি কর্মসূচি হিসেবে একল ইউএসএর যাত্রা শুরু হয়। ২০০০-এর দশকের শুরুর দিকে এটি স্বতন্ত্র সংগঠনে পরিণত হয়।

ভারতে একল বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিতির তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। একল বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, সুবিধাবঞ্চিত ও গ্রামীণ এলাকার শিশুদের মধ্যে এই কার্যক্রমের মাধ্যমে হিন্দুত্ববাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়া হয়।

সেবা ইউএসএ সঙ্গে আরএসএসের সম্পর্ক

সেবা ইউএসএর সদর দপ্তরও হিউস্টনে। সংগঠনটি নিজেদের হিন্দুধর্মভিত্তিক মানবিক সহায়তামূলক অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়।

অনুসন্ধানে আরএসএসের ওয়েবসাইটে সেবা ভারতীর উল্লেখের বিষয়টি তুলে ধরা হয়েছে। আরএসএসের বার্ষিক প্রতিবেদনেও সংগঠনটির নাম রয়েছে। এছাড়া দুই সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মের মধ্যকার সংযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আর্থিক নথিতে সেবা ইউএসএর ভারত ও দক্ষিণ এশিয়ায় অর্থ পাঠানোর তথ্য পাওয়া গেছে।

বিদেশে আরএসএস-সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিস্তৃত নেটওয়ার্ক

২০২৬ সালের ৪ জানুয়ারি পিপলস ডেমোক্রেসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে আরএসএস-সংশ্লিষ্ট ২ হাজার ৫০০টির বেশি সংগঠনের কথা বলা হয়েছিল। এর মধ্যে প্রায় ২৬০টি সংগঠন ৩৯টি বিদেশি দেশে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রে এ ধরনের ১০৭টি সংগঠন রয়েছে বলেও জানানো হয়েছিল।

আগের প্রতিবেদনগুলোতে ইন্ডিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ ফান্ডের (আইডিআরএফ) নামও উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত এই অলাভজনক প্রতিষ্ঠানটি ভারতের বিভিন্ন সংগঠনকে অর্থায়ন করে বলে উল্লেখ করা হয়েছে। এসব সংগঠনের মধ্যে আরএসএস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সেবা ভারতী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং বনবাসী কল্যাণ আশ্রমের নাম রয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ অব আমেরিকার সঙ্গে যুক্ত সাপোর্ট আ চাইল্ড ইউএসএর নামও ভারতে বিভিন্ন সংগঠনের জন্য বিদেশি দাতব্য অর্থায়ন নিয়ে আলোচনায় এসেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/49nyx6zb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুন্টল্যান্ড ও মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান: ৩ কর্মকর্তা সহ অন্তত ৮ শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে শাবাব প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী অভিযানে কারাবাহিনীর শীর্ষ কর্মকর্তা নিহত