রাজধানীর বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য আটক

0
0

রাজধানীর বনশ্রী এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে বনশ্রীর জি–ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানায়, বনশ্রীর জি–ব্লক এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। অন্যদিকে রাজধানীর রূপনগর এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টার সময় আশরাফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আশরাফুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খুদে বার্তায় গণমাধ্যমে জানায়, রোববার (৮ নভেম্বর) রাতে রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে আশরাফুলকে হাতেনাতে ধরা হয়। তার কাছে ককটেল পাওয়া গেছে।


তথ্যসূত্র:
১। বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার
– https://tinyurl.com/3vwhtz65

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার লোয়ার শাবেলি থেকে কেনিয়া সীমান্ত: একদিনে ছয় ফ্রন্টে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান
পরবর্তী নিবন্ধবরগুনায় পুলিশ লাইন্সের সামনেই বিআরটিসি বাসে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা