কক্সবাজারে পাবলিক টয়লেটে সন্তান প্রসব করে নবজাতককে কমোডে ফেলে পালিয়ে গেল স্কুল পড়ুয়া কিশোরী!

0
0

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী স্টেশনের একটি গণশৌচাগারের কমোড থেকে জীবিত এক নবজাতক পুত্রসন্তানকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নবজাতককে এমন অমানবিক পরিস্থিতিতে ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাতে নাপিতখালী ট্রাক পার্কিং এলাকার একটি গণটয়লেটের কমোড থেকে পার্কিংয়ের কর্মচারীরা রক্তাক্ত অবস্থায় জীবিত নবজাতকটিকে উদ্ধার করেন। পরে তাকে ঈদগাহ মডেল হাসপাতালে ভর্তি করে নিবিড় পরিচর্যায় রাখা হয়।

স্থানীয়রা জানান, রাতে এক কিশোরী বটতলী স্টেশনের এক ফার্মেসিতে ওষুধ বা পরামর্শের জন্য এসেছিল। সেখানে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা দিলে সে পাশ্ববর্তী ট্রাক পার্কিংস্থলে থাকা গণটয়লেটে যায়। একটু পরে অপর এক লোক টয়লেটে গেলে কমোডের ভেতরে সদ্য এক নবজাতকের কান্নার শব্দ পেয়ে লোকজনকে জানায়। তারা গিয়ে নবজাতককে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, টয়লেটের ভেতরেই ওই নারী সন্তান প্রসব করে নবজাতকটিকে কমোডের ভেতরে ফেলে দিয়ে দ্রুত সটকে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলছে, রাত ১০টার দিকে বটতলী স্টেশনে অবস্থান করা অবস্থায় পাশের টয়লেটে এক নবজাতকের সন্ধান পাওয়া গেছে। পরে পার্কিং কর্মচারী অতি কষ্টে কমোড থেকে রক্তাক্ত জীবিত এক নবজাতক পুত্র সন্তান উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, অপরিণত অবস্থায় সন্তান জন্ম দেয়া অজ্ঞাত সেই নারী আদতে একজন কিশোরী। সে নিজেও পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার এ বিষয়ে গণমাধ্যমে জানায়, তরুণীর পরিচয় পাওয়া গেছে। আবুল কালাম নামের এক বিবাহিত পুরুষের সঙ্গে ওই কিশোরীর অনৈতিক সম্পর্কের কারণে অপরিণত বয়সে এই সন্তান ভূমিষ্ট হয় এবং পরবর্তীতে টয়লেটের কমোডে ফেলে দেওয়া হয়। পুলিশ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং তারা সুস্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। গণটয়লেটের কমোডে সদ্যজাত সন্তান ফেলে গেলেন এক কিশোরী!
– https://tinyurl.com/8j3tw6sz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিরপুর শাহ আলী থানার সামনে পার্কিং করা বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা, পুলিশের নিস্ক্রিয় ভূমিকা নিয়ে উদ্বেগ