আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

0
0

আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ১০টি বড় প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দা আফগানিস্তান ব্রেশনা শেরকত (DABS)। বেসরকারি খাত ও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তান ব্যাংকের সহযোগিতায় এসব প্রকল্পে মোট ১০ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করা হবে।

চুক্তির আওতায় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কেন্দ্র নির্মাণ এবং বিভিন্ন স্থানে বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনব্যবস্থার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। প্রকল্পগুলো বাস্তবায়িত হবে বলখ, সামাঙ্গান, পারওয়ান, কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে।

DABS-এর প্রধান চুক্তিগুলোকে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এসব উদ্যোগ দেশের বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও ভূমিকা রাখবে।

আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিল্পকারখানা, কৃষি, বাণিজ্য ও উৎপাদন খাতের সম্প্রসারণে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ অবস্থায় সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর উন্নয়ন দেশের নিজস্ব জ্বালানি সম্পদের ব্যবহার বাড়ানোর নতুন সুযোগ তৈরি করছে।

১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টাও এগিয়ে যাবে। প্রকল্পগুলো নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :

1. DABS Inks $105 Million Deals for Power Generation, Transmission Projects
– https://tinyurl.com/jebe4594

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে প্রাইমারী স্কুলে শিশু ছাত্রীদের ধারাবাহিক যৌন নির্যাতন, অভিযুক্ত হিন্দু শিক্ষক তপন কুমারকে এলাকাবাসীর গণপিটুনি