উত্তর প্রদেশের সম্ভলে অবস্থিত ‘করিম মসজিদ’ বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন

0
2

ভারতে উত্তর প্রদেশের সম্ভল জেলার আসমোলি এলাকায় অবস্থিত ‘করিম মসজিদ’ বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কুতুবপুর সাত্তা গ্রামে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।

এক কর্মকর্তা জানায়, গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ১৫০ বর্গমিটার ওয়াকফ জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। প্রশাসনের দাবি, এই নির্মাণের জন্য পূর্ব থেকে ওয়াকফ বোর্ডের কোনো অনুমতি নেওয়া হয়নি। কয়েকটি প্রতিবেদনে জমির পরিমাণ ১৩০ বর্গমিটার বলে উল্লেখ করা হয়েছিল।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে হিন্দুত্ববাদী পুলিশ। থানার ৪ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০টি থানার পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি প্রাদেশিক সশস্ত্র পুলিশ বাহিনীর (পিএসি) একটি প্লাটুনও দায়িত্ব পালন করে।

নিরাপত্তার অংশ হিসেবে আশপাশের ভবনের ছাদেও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। ড্রোনের ব্যবহার করে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হয়।

ভিডিও লিংক:
https://x.com/HindutvaWatchIn/status/2121147298075889732


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4fakvv4j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার ৭০ এর বেশি ব্যবসায়ী প্রতিনিধির কাবুল সফর, স্বাক্ষরিত হলো ১০ কোটি ৩০ লাখ ডলারের ১৫ সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধমার্কিন প্রশিক্ষিত দানব ফোর্সের কনভয়ে আশ শাবাব প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণ: কমান্ডারসহ ১৭ শত্রু সেনা নিহত