মার্কিন প্রশিক্ষিত দানব ফোর্সের কনভয়ে আশ শাবাব প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণ: কমান্ডারসহ ১৭ শত্রু সেনা নিহত

0
7

দক্ষিণ সোমালিয়ার লোয়ার শাবেলি রাজ্যে মার্কিন প্রশিক্ষিত দানব ফোর্সের একটি কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। অতর্কিত এই অভিযানে দানব ফোর্সের কমান্ডারসহ অন্তত ১৭ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

গত ১২ নভেম্বর বৃহস্পতিবার, মোগাদিশু-বায়দাবো করিডরের কাছে ইদো জাল্লাদ এলাকায় উক্ত অভিযানটি চালানো হয়েছে। আক্রমণের শিকার কনভয়টি পুরোপুরি দানব সদস্যদের নিয়ে গঠিত ছিল। বালেদোগল ঘাঁটি থেকে টহলে বের হওয়ার পর দলটি শাবাব মুজাহিদদের আক্রমণের শিকারে পরিণত হয়।

হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানে দানাব ফোর্সের ৩ কমান্ডার সহ অন্তত ১৭ সৈন্য নিহত এবং আরও বেশ কিছু সৈন্য আহত হয়েছে। নিহতদের মধ্যে দানব কমান্ডার লেফটেন্যান্ট মুমিন আবদুল্লে আদোও, যে মুমিন মাদাখেই নামেও পরিচিত, সেও নিহত হয়েছে। এই অভিযানের পর বেঁচে যাওয়া শত্রু সেনারা তাদের সঙ্গী সেনাদের মরদেহ যুদ্ধক্ষেত্রে ফেলেই পালিয়ে গেছে।

এছাড়া অভিযান শেষে প্রতিরোধ যোদ্ধারা একটি ড্রোন, দুটি সশস্ত্র টেকনিক্যাল গাড়ি এবং অন্যান্য ভারী ও মাঝারি অস্ত্র গনিমত হিসাবে জব্দ করেছেন।

উল্লেখ্য যে, এটি একই করিডরে শাবাব যোদ্ধাদের দ্বিতীয় বড় অভিযান। এর আগে গত ২৬ অক্টোবর, এই করিডরে লেগো শহরের কাছে জামেকা এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের এক অভিযানে দানব ও গরগর ফোর্সের ৪০০ এরও বেশি সেনা নিহত হয়েছিল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর প্রদেশের সম্ভলে অবস্থিত ‘করিম মসজিদ’ বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে জান্তার ৫টি সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা