
বুরকিনা ফাসোর দেদুগু, কায়া ও ওয়াহিগুইয়া রাজ্যে জান্তা ও মিলিশিয়া গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক সফল অভিযান চালাচ্ছেন প্রতিরোধ বাহিনী জেএনআইএম যোদ্ধারা। এই ধারাবাহিকতায় গত ৪ দিনে বুরকিনান জান্তা ও মিলিশিয়াদের অন্তত ৫টি সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।
আয-যাল্লাকা মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর সকালে, জেএনআইএম যোদ্ধারা দেদুগু রাজ্যের জামরা ও গিদেম এলাকায় মিলিশিয়াদের দুটি সদর দপ্তরে আক্রমণ চালান। একই দিন সন্ধ্যায়, ওয়াহিগুইয়া রাজ্যের বারগা শহরে মিলিশিয়াদের আরেকটি সদর দপ্তরে আক্রমণ চালান প্রতিরোধ যোদ্ধারা। সংক্ষিপ্ত লড়াই শেষে প্রতিরোধ যোদ্ধারা ৩টি সামরিক অবস্থানেরই নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
পরের দিন ৯ নভেম্বর সকালে, কায়া রাজ্যের উইনতিন এলাকায় জান্তাপন্থী মিলিশিয়াদের একটি সদর দপ্তরে অতর্কিত আক্রমণ চালান প্রতিরোধ যোদ্ধারা। এখানেও সংক্ষিপ্ত লড়াই শেষে সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেন প্রতিরোধ যোদ্ধারা।
সবশেষ অভিযানটি ১১ নভেম্বর সন্ধ্যায়, দেদুগু রাজ্যের জোনদোগু এলাকায় চালানো হয়। এই অভিযান শেষে প্রতিরোধ যোদ্ধারা মিলিশিয়াদের একটি সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
সবগুলো অভিযান শেষেই জান্তা ও তাদের সহযোগী মিলিশিয়াদের সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেএনআইএম। তবে এসব ঘটনায় শত্রুর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয় নি।


