গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি শহীদ, আহত প্রায় ২০

0
25

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর হামলা ও গোলাবর্ষণে ১৩ নভেম্বর, শুক্রবার অন্তত ৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। গাজার মধ্যাঞ্চল, গাজা সিটি ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা WAFA ও আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে আল-কাস্তাল টাওয়ার্স আবাসিক কমপ্লেক্সের কাছে ইসরায়েলি গোলাবর্ষণে নারী ও শিশুসহ তিন ফিলিস্তিনি শহীদ হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। গোলার আঘাতে আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফফাহ এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪৫ বছর বয়সী এক ফিলিস্তিনি শহীদ হন। খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুর্কি কসাইখানা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩৬ বছর বয়সী আরেক ফিলিস্তিনি শহীদ হন। ওই হামলায় আরও পাঁচজন আহত হন।

এদিকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বৃহস্পতিবারের ইসরায়েলি বিমান হামলায় আহত ২০ বছর বয়সী ইয়াদ মোহাম্মদ আল-জাজার শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্য দিয়ে ওই হাসপাতাল হামলায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে। ওই হামলায় একজন চিকিৎসক ও ১৩ বছর বয়সী শিশুসহ প্রথমে ছয়জন শহীদ হন এবং প্রায় ৩০ জন আহত হন।

শুক্রবার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া ও ফালুজা এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে গুলিবর্ষণে শিশুসহ আরও দুই ফিলিস্তিনি আহত হন। এ ছাড়া রাফাহর আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে আশ্রয় নেওয়া এক ফিলিস্তিনি কিশোরী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ড্রোন হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। এসব হামলায় সাধারণ মানুষের পাশাপাশি নারী ও শিশুরাও প্রাণ হারাচ্ছেন।


তথ্যসূত্র:
1. Israeli attacks kill 6 Palestinians, injure around 20 in Gaza despite ceasefire
– https://tinyurl.com/35c9s5yv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুলডোজারকে উত্তর প্রদেশের ‘ব্র্যান্ড’ বললো হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
পরবর্তী নিবন্ধসিআরপিএফ পোস্টে হামলার ঘটনার অজুহাতে জম্মু-কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, আটক তিনশতাধিক কাশ্মিরী যুবক