আফগানিস্তানে আফিম উৎপাদন বৃদ্ধি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একপেশে বলল রাশিয়া

0
16

আফগানিস্তানে আফিম চাষ ও উৎপাদন বৃদ্ধি নিয়ে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) সাম্প্রতিক প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, একপেশে ও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে রাশিয়া।

মস্কোর মতে, প্রতিবেদনটির সিদ্ধান্তগুলো পর্যাপ্ত প্রত্যক্ষ তথ্য-প্রমাণের পরিবর্তে পরোক্ষ তথ্যের ওপর নির্ভরশীল। বিশেষ করে স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে করা মূল্যায়নকে নির্ভরযোগ্য সিদ্ধান্তের একমাত্র ভিত্তি হিসেবে গ্রহণ করা যায় না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেদনটির সিদ্ধান্ত মূলত স্যাটেলাইট চিত্রসহ এমন কিছু পরোক্ষ তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। অথচ আফগানিস্তানে মাদক নিয়ন্ত্রণে ইমারাতে ইসলামিয়ার গৃহীত পদক্ষেপ এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে প্রতিবেদনের তথ্যের অসংগতি যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

মস্কোর মতে, পর্যাপ্ত মাঠপর্যায়ের যাচাই ও প্রত্যক্ষ তথ্য-প্রমাণ ছাড়া এমন পরিসংখ্যান প্রকাশের পদ্ধতি এবং এর নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

রাশিয়া মনে করে, আফগানিস্তানে মাদক উৎপাদন ও পাচার নিয়ন্ত্রণে একতরফা সমালোচনার পরিবর্তে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে মাদকবিরোধী কার্যক্রমে ইমারাতে ইসলামিয়ার উদ্যোগকে সহযোগিতা ও সমর্থন দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় ফেরার পর ২০২২ সালের এপ্রিলে আফগানিস্তানে সব ধরনের মাদক চাষ, উৎপাদন ও পাচারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করে। এর প্রভাব আন্তর্জাতিক পরিসংখ্যানেও উঠে আসে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আফগানিস্তানে আফিম চাষের জমির পরিমাণ প্রায় ৯৫ শতাংশ কমে যায়। পরবর্তী সময়েও দেশটিতে আফিম চাষ উল্লেখযোগ্যভাবে নিম্ন পর্যায়ে থাকে। এসব পরিসংখ্যান ইমারাতে ইসলামিয়ার মাদকবিরোধী নীতির বাস্তব প্রভাব তুলে ধরে। মাদক উৎপাদন ও পাচার বন্ধে ধারাবাহিক অভিযান এবং আফিম চাষ নির্মূলে গৃহীত পদক্ষেপের মাধ্যমে দেশটিকে মাদকমুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারাতে ইসলামিয়া।


তথ্যসূত্র:
1. Russia Calls UNODC Report on Afghan Opium Politically Motivated
– https://tinyurl.com/mvufmpe2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিআরপিএফ পোস্টে হামলার ঘটনার অজুহাতে জম্মু-কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, আটক তিনশতাধিক কাশ্মিরী যুবক
পরবর্তী নিবন্ধসিলেটে মুসলিম মেয়েদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় পাঁঠাবলির দা দিয়ে কুপিয়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করল হিন্দুত্ববাদীরা