সিলেটে মুসলিম মেয়েদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় পাঁঠাবলির দা দিয়ে কুপিয়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করল হিন্দুত্ববাদীরা

0
18

সিলেটের বিশ্বনাথে গ্রামের মুসলিম মেয়েদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হয়ে সোনা মিয়া (৩১) নামে এক মুসলিম ব্যক্তির নিহত হয়েছেন। নিহত সোনা মিয়া মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করেছিলেন। গত ১০ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলি দত্তপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১২ নভেম্বর রাতে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের রাস্তায় প্রকাশ্যে মদ পান করে কাঞ্চন চন্দ্র ঠাকুর নামে এক হিন্দু ব্যক্তি প্রায়ই মুসলিম মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। গত ১০ নভেম্বর বিকেলেও একই ধরনের ঘটনা ঘটে। এ সময় আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তাৎক্ষনিকভাবে মেয়েদের শ্লীলতাহানির প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা রাজা মিয়া ও তাঁর ভাই সোনা মিয়া।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাঞ্চন চন্দ্র ঠাকুরের নেতৃত্বে একদল হিন্দুত্ববাদী সংঘবদ্ধভাবে সোনা মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পাঁঠাবলির রামদা দিয়ে তাঁর মাথায় কোপানো হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ঘটনার দুই দিন পর, ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

সোনা মিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর ভাই রাজা মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দিঘলি দত্তপুর গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সঞ্জয় চন্দ্র ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত বাকি ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ভিডিও লিংক – https://www.facebook.com/reel/28749465434735650


তথ্যসূত্র:
১। যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বিয়ের দুই সপ্তাহ আগেই বিধবা স্ত্রী
– https://tinyurl.com/3kddh8ux

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে আফিম উৎপাদন বৃদ্ধি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একপেশে বলল রাশিয়া
পরবর্তী নিবন্ধহিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে ভারতের বেঙ্গালুরুর কিছু এলাকায় মাংস বিক্রি বন্ধের নির্দেশ