হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে ভারতের বেঙ্গালুরুর কিছু এলাকায় মাংস বিক্রি বন্ধের নির্দেশ

0
5

ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে বেঙ্গালুরুর আনেকাল তালুকের কয়েকটি এলাকায় এক দিনের বেশি সময় মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) মোদির সফরের আগে এ নির্দেশ জারি করে জেলা প্রশাসন। এ নিয়ে বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। সমালোচকদের প্রশ্ন, মাংস খাওয়া মানুষেরা কি আইনশৃঙ্খলার জন্য হুমকি? মাংস খাওয়াকে কি বিশৃঙ্খলার লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে?

এদিকে ভারতের কমিউনিস্ট পার্টি লিবারেশন এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মাংস বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা নাগরিকদের সাংবিধানিক অধিকারের ওপর আঘাত।

কর্ণাটক কংগ্রেস সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে দলটি। তাদের প্রশ্ন, সাংবিধানিক অধিকার রক্ষার দাবি করা একটি সরকার কীভাবে এমন নির্দেশ জারি করতে পারে? দলটির অভিযোগ, এ সিদ্ধান্তের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু, দলিত ও আদিবাসীদের ওপর একটি নির্দিষ্ট খাদ্যসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। শুক্রবার ১৩ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত এ নির্দেশ বহাল রাখা হয়েছে।

শুক্রবার আনেকালে প্রশান্তি কুটিরামের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদি এবং রাজ্য সরকারের কয়েকজন ব্যক্তি অংশ নিয়েছে বলে জানা যায়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ny3vcm9t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটে মুসলিম মেয়েদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় পাঁঠাবলির দা দিয়ে কুপিয়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করল হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধআসামের লাখিমপুরে ১৩২ বাঙালি মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ, অক্ষত হিন্দু প্রতিবেশীদের বাড়ি