বাংলাদেশে সফরে এসে ভারতীয় কূটনৈতিকের সাথে বৈঠক করল যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

0
9

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে সফরে থাকা অবস্থায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে একটি বৈঠক ক‌রে‌ছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানী ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, কূটনীতিক সূত্রগু‌লো দীনেশ ত্রিবেদী ও সা‌র্জিও গোরের বৈঠ‌কের তথ‌্য নিশ্চিত ক‌রে‌ছে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

‌সার্জিও গোর তিন দি‌নের সফ‌রে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় এসেছে। এটি তার প্রথম বাংলা‌দেশ সফর। সফ‌রের শুরুর দিন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছে। গত ৩১ জুলাই সে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। এছাড়াও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার বৈঠকের কথা রয়েছে।

এদিকে, বাংলাদেশ সফরে এসে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকায় ভারতের হাইকমিশনারের সাথে বৈঠক নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকের মতে, কোনো বিদেশি প্রতিনিধি স্বাগতিক দেশের মাটিতে তৃতীয় দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করলে তা এমন একটি বার্তা দেয় যে, ওই দুই দেশ স্বাগতিক দেশের বিষয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে থাকে।

এমন প্রশ্নও উঠছে— বাংলাদেশের কোনো মন্ত্রী যদি যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে একই ধরনের বৈঠক করতে চাইতেন, সেটি কি একইভাবে গ্রহণযোগ্য হতো?


তথ্যসূত্র:
১। ঢাকায় দীনেশ ত্রিবেদীরি স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
– https://tinyurl.com/3m52rmd3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাতের খনিজ পাথরের রপ্তানিতে নতুন দিগন্ত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাড়ছে চাহিদা
পরবর্তী নিবন্ধফরিদপুরে এক স্কুলছাত্রীকে গভীর রাতে ঘরের জানালা ভেঙে জোরপূর্বক টেনে-হিঁচড়ে তুলে নিয়ে গণধর্ষণ করল এক দল দুর্বৃত্ত