রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই ইউনিয়ন পরিষদে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা

0
2

রাজবাড়ীর পাংশা উপজেলায় সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে আওয়ামী দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় থাকা কয়েকটি পরিত্যক্ত চেয়ার ও পাপোশ পুড়ে গেছে। সরিষা ইউনিয়ন পরিষদ ভবনের জানালায় আগুনের কালো দাগ পড়েছে। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান।

মৌরাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ গফুর সাংবাদিকদের জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দেয়ার চেষ্টা করে। এতে বারান্দায় রাখা কয়েকটি পরিত্যক্ত চেয়ার পুড়ে যায়। এ ছাড়া ভবনের দরজা ও জানালায় আগুন দেয়ার চেষ্টা করা হলেও আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


তথ্যসূত্র:
১। রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন
– https://tinyurl.com/3jzaep5h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীর নগর ভবন লক্ষ্য করে গভীর রাতে দুটি হাতবোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, নিহত ১