শাতিমে রাসূলের (ﷺ) ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত

0
30

রাসূলুল্লাহ (ﷺ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর শানে অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে ইফতেখার জামান আনিক ও জুনায়েদ নামে দুই ব্যক্তির ফাঁসির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জের বিভিন্ন মাদরাসাভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া সর্বস্তরের তৌহিদী জনতা রাসূল (ﷺ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীদের হাতে ‘ফাঁসি চাই’, ‘রাসূল (ﷺ)-এর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন প্রতিবাদী বক্তব্যসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশের ব্যানারে রাসূল (ﷺ)-এর শানে অবমাননাকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে কঠোর আইন পাসের দাবি জানানো হয়।

এছাড়া সাইবার স্পেসে ইসলাম ও ধর্মীয় অবমাননা প্রতিরোধে বিশেষ নজরদারি দল গঠন এবং সংশ্লিষ্ট ডিজিটাল আইন আরও কঠোর করার দাবি জানানো হয়। কর্মসূচিতে প্রদর্শিত কয়েকটি ব্যানারে ধর্মীয় অনুভূতির সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত আইন ও নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা এই ঘটনাটির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক আইনি শাস্তি দেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।


তথ্যসূত্র:
১। শাতিমে রাসুলের (সা.) ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ
– https://tinyurl.com/aa3ua8e5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় আশ-শাবাবের হামলার লক্ষ্যবস্তু বিমানবন্দর সহ ৮টি সামরিক ঘাঁটি
পরবর্তী নিবন্ধমালিতে রুশ ও জান্তার কনভয়ে জেনিমের আক্রমণ: ৭ রুশসহ নিহত কয়েক ডজন শত্রুসেনা