
আফগানিস্তানের ইসলামকালা বন্দরে ১০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন তেল ও গ্যাস সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার আন্তঃমন্ত্রণালয় বিনিয়োগ কমিটি। ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংরক্ষণাগারের পাশাপাশি এর সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামোও নির্মাণ করা হবে।
অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসলামকালা বন্দরে তেল ও গ্যাস সংরক্ষণের জন্য ১০ হাজার টন ধারণক্ষমতার একটি বৃহৎ স্থাপনা গড়ে তোলা হবে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব থাকবে বেসরকারি খাতের ওপর। সংরক্ষণাগারের পাশাপাশি এর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামোও নির্মাণ করা হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে দেশের তেল ও গ্যাস ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। একই সঙ্গে তেল ও গ্যাস সংরক্ষণ ও বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় কমাতেও প্রকল্পটি ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয়।
তথ্যসূত্র
– 10,000-Ton Oil and Gas Storage Facility Being Constructed at Islam Kala Port
– https://tinyurl.com/2p9m2tjs


