হবিগঞ্জের লাখাইয়ে সরকারি চাল পাচারকালে সাবেক ছাত্রদল নেতা হাতেনাতে আটক

0
3

হবিগঞ্জের লাখাইয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দীর্ঘদিন ধরে নয়-ছয় করে আসছিল ডিলার জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন। গত কয়েক দিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় সমালোচনা শুরু হয়েছিল।

অবশেষে গত রোববার (২৯ মার্চ) বিকেলে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, জাকারিয়া চৌধুরী ডিলার নিয়োগের পর থেকে অনিয়ম করে আসছিল। সে সুবিধাভোগীদের মধ্যে নিয়মিত চাল বিতরণ না করে প্রায়ই আত্নসাৎ করত।

এর আগেও তার বিরুদ্ধে চাল হবিগঞ্জ শহরে পাচার করার অভিযোগ ছিল। গত রোববার বিকালে সে করাব গ্রামের কদমতলী এলাকা থেকে টমটম (ইজিবাইক) দিয়ে তিন বস্তা চাল পাচার করতে গেলে সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে।


তথ্যসূত্র:
১। লাখাইয়ে চাল পাচারকালে সাবেক ছাত্রদল নেতা আটক
– https://tinyurl.com/4phf8urz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাভারে ভ্যানচালকের জবাই করা লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধভারতের উত্তরপ্রদেশে ১২ বছর পূর্বে নির্মিত একটি মসজিদ গভীররাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন