জামালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

0
4

জামালপুরের মেলান্দহে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, বিএনপি কর্মী জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলতাফুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাই মো. বেলাল, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. সোলায়মান এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হাজী আবদুস সাত্তার।

আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার ও বিএনপি নেতা রুনু তালুকদারের অনুসারীদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রুনু তালুকদারের সমর্থকদের গণসংযোগ ও মিছিল শেষে চরগোবিন্দী বাজারে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে বুধবার বিকেলে দুই পক্ষ আবার মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৬ জন আহত হয়।


তথ্যসূত্র:
১। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬
– https://tinyurl.com/3dh2r7ad

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || মালিতে সেনাবাহিনী (জান্তা) এবং তার রাশিয়ান মিত্র সেনাদের নৃশংসতা
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ উৎপাদন ও কৃষি উন্নয়নে ২৪টি বড় ও মাঝারি বাঁধ প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া