বিদ্যুৎ উৎপাদন ও কৃষি উন্নয়নে ২৪টি বড় ও মাঝারি বাঁধ প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া

0
5

আফগানিস্তানে পানি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বড় ও মাঝারি বাঁধ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইমারাতে ইসলামিয়ার জ্বালানি ও পানি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের ২৪টি বড় ও মাঝারি বাঁধ কার্যকর রয়েছে অথবা নির্মাণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এসব প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।

জ্বালানি ও পানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে পরিচালিত বাঁধগুলো জলবিদ্যুৎ উৎপাদন, কৃষিজমিতে সেচ এবং পানি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বাখশাবাদ বাঁধ, পলতুনি বাঁধ, শাফলোগ বাঁধ, উত্তরাঞ্চলের কুশতেপা খাল, পূর্বাঞ্চলের শাহী খাল এবং দক্ষিণাঞ্চলের নাহরে সিরাজ খাল সহ বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজও চলমান রয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মতিউল্লাহ আবিদ বলেন, দেশে প্রায় ২৪টি বড় ও মাঝারি বাঁধ রয়েছে, যার অধিকাংশই ইতোমধ্যে চালু হয়েছে। এসব বাঁধ থেকে শত শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি হাজার হাজার হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা দেওয়া হচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাকৃতিকভাবে পানি সম্পদে সমৃদ্ধ হলেও কার্যকর ব্যবস্থাপনা ও পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোর অভাবে আফগানিস্তান দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের মতে, বড় বাঁধ নির্মাণ দেশীয় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, কৃষি উৎপাদন সম্প্রসারণ, পানির অপচয় রোধ এবং আমদানিকৃত বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরেক অর্থনৈতিক বিশ্লেষক সৈয়দ মাসউদ বলেন, আফগানিস্তানের পানি ও ভূমি সম্পদ সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে বিপুল পরিমাণ খাদ্য উৎপাদনের পাশাপাশি পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন এবং ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানিও সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে যে বিপুল পরিমাণ পানি প্রতিবেশী দেশে প্রবাহিত হচ্ছে, তা যথাযথভাবে ব্যবহার করা গেলে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিশ্লেষকদের মতে, নতুন বাঁধ ও পানি অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে পানি সংরক্ষণ, কৃষি উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে।


তথ্যসূত্র
1. Afghanistan Has 24 Active or Near-Completed Water Dams, Ministry Says
– https://tinyurl.com/y5c2ucbe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬
পরবর্তী নিবন্ধশরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ