ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ সমলিঙ্গের বিয়ে অনুষ্ঠিত, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

0
28

সম্প্রতি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে দুই সমকামী যুবকের মধ্যে দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ সমলিঙ্গের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের ছবি ও তথ্য কনে সেজে থাকা সমকামী যুবক নিজেই তার ফেসবুক পেজে প্রকাশ করলে বিষয়টি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, হিন্দু ধর্মীয় রীতি অনুসারে মাথাভর্তি সিঁদুর, শাঁখা ও পলা পরে এক হিন্দু সমকামী যুবককে বিয়ে করছে আরেক সমকামী ট্রান্সজেন্ডার যুবক। তাদের একজন কনের সাজে ছিল। তার প্রকৃত নাম কামাল হোসেন, লিঙ্গ পরিবর্তনের পর নিজেকে তাসনুভা আনান শিশির নামে পরিচয় দিত। জানা যায়, তার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায়। তার বাবা শামসুল হক এবং মা জামিরুন বেগম। অপরদিকে, বরের সাজে থাকা সমকামী যুবক হিন্দু ধর্মাবলম্বী এবং তার বাড়ি ভোলা জেলায়। তবে তার নাম জানা যায়নি।

২০২১ সালের ৮ মার্চ টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি কামাল হোসেনকে ‘তাসনুভা আনান’ নামে দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা হিসেবে উপস্থাপন করে। এরপর থেকে সে নিজেকে ট্রান্সউইমেন হিসেবে পরিচয় দিয়ে আসছে। পাশাপাশি সে ট্রান্সজেন্ডার অধিকার আন্দোলনের (সমকামী অধিকারকর্মী) সাথেও যুক্ত রয়েছে।

ঘটনার পর সোশ্যাল মাধ্যমে বাংলাদেশের প্রচলিত আইন নিয়েও আলোচনা শুরু হয়েছে। দণ্ডবিধির ৩৭৭ ধারায় ‘প্রকৃতির নিয়মের বিরুদ্ধে’ যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধারায় এ ধরনের অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া বাংলাদেশের আইনে সমলিঙ্গের বিবাহের কোনো স্বীকৃতি নেই।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, প্রচলিত আইন বহাল থাকা অবস্থায় প্রশাসনের নাকের ডগায় কীভাবে এমন একটি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। একই সঙ্গে হিন্দু ধর্মীয় রীতি অনুসরণ করে বিয়ের আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে মন্দির কর্তৃপক্ষের ভূমিকাও আলোচনায় এসেছে। অনেকেই জানতে চেয়েছেন, কার তত্ত্বাবধানে এবং কোন প্রক্রিয়ায় মন্দিরে এ বিয়ের আয়োজন করা হয়েছে।


তথ্যসূত্র:
১। ঢাকেশ্বরী মন্দিরে দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকার বিয়ে
– https://tinyurl.com/39rsbp8z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সমকামী ট্রান্সজেন্ডারদের পরিভাষায় ‘ইনক্লুসিভ’ তথা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়
পরবর্তী নিবন্ধমালি || রুশ ও জান্তার সামরিক কনভয়ে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৫ অভিযান: হতাহত কয়েক ডজন শত্রু সৈন্য