
সম্প্রতি হিন্দুত্ববাদী ভারত সরকারের মুখপাত্র উগ্রবাদী নুপুর শর্মা মুসলমানদের প্রাণের স্পন্দন রাসূল (ﷺ) কে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করে। এর প্রতিবাদে কাশ্মীরের ভাদেরওয়াহ এলাকায় অনুষ্ঠিত এক র্যালিতে বক্তৃতা দেন আদিল গাফুর গানাই। আর এতেই উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন তার বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মামলা করেছে।
এর আগে গত জুন মাসের ১২ তারিখে জম্মুর ডোডা জেলার চিনার মহল্লা এলাকায় আদিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অতি সম্প্রতি তার বিরুদ্ধে মামলা দায়ের করে হিন্দুত্ববাদী প্রশাসন।
কাশ্মীরভিত্তিক নিউজ পোর্টাল ‘দা কাশ্মীরিয়াত’ জানিয়েছে, আদিল ভাদেরওয়াহ এলাকার মারকাযি জামিয়া মসজিদে জুনের ৯ তারিখে অনুষ্ঠিত একটি প্রতিবাদ র্যালিতে ভাষণ দেন। যেখানে কুখ্যাত বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল সহ কয়েকজন হিন্দুত্ববাদী সোশাল মিডিয়া একটিভিস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানান মুসলিমরা। সেই উগ্র হিন্দু একটিভিস্টরা রাসুলূল্লাহ (ﷺ) কে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য ছড়াচ্ছিল।
আর রাসূল (সা:) এর সম্মান রক্ষায় এই নিকৃষ্টতর জীবগুলোর বিরুদ্ধে আদিলের দেওয়া ভাষণের ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর ১২ই জুন তাকে গ্রেফতার করে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। কিন্তু ঐ কথিত সোশ্যাল মিডিয়া একটিভিস্টদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি দখলদার ভারতীয় প্রশাসন।
সম্প্রতি আদিলের বিরুদ্ধে হিন্দুত্ববাদী প্রশাসন ইন্ডিয়ান পেনাল কোডের ২৯৫-এ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নাশকতামূলক কাজ করা এবং “ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের” অভিযোগ আনা হয়েছে।
হিন্দুত্ববাদী প্রশাসনের কার্যক্রম এখন অনেকটা ছেলেখেলার ন্যায় হয়ে গেছে। রাজনৈতিক নেতারা ইসলামকে কটাক্ষ করে কথা বললে তাদের কিছু হয় না, আর কোনো মুসলিম তার প্রতিবাদ করলে সে হয়ে যায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী!


