ইমারাতে ইসলামিয়ার হেরাতে দেশের অন্যতম বৃহৎ সিমেন্ট কারখানার নির্মাণকাজ শুরু

0
4

আফগানিস্তানের হেরাত প্রদেশে দেশটির অন্যতম বৃহৎ শিল্প স্থাপনা, হেরাত সিমেন্ট কারখানার নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। ১৪ ফেব্রুয়ারি, শনিবার হেরাতের স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই মেগা প্রকল্পের কংক্রিট ভিত্তি স্থাপনের কাজ শুরু হয়েছে এবং আগামী ১৪ মাসের মধ্যে প্রকল্পটির নির্মান কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন তিন হাজার টন সিমেন্ট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানাটি নির্মিত হলে দেশের অভ্যন্তরীণ চাহিদার ৬০ শতাংশ পূরণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এই বিপুল পরিমাণ উৎপাদন দেশের আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও, শিল্প প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হলে হেরাত প্রদেশসহ দেশের বিপুল সংখ্যক বেকার যুবকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় প্রশাসন এবং কোম্পানি কর্তৃপক্ষ প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং স্থানীয় জনগণের জন্য এর সুফল নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছে।

সিমেন্ট শিল্পের এই মেগা প্রকল্প ইমারাতে ইসলামিয়ার শিল্প ও আত্মনির্ভরশীলতা নীতিরই বাস্তব প্রতিফলন। প্রকল্পটি শেষ হলে দেশের সিমেন্ট খাতে তথা অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Practical Work Officially Begins on Herat Cement Project
– https://tinyurl.com/5n92yzzc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় আশ-শাবাব মুজাহিদদের অভিযানে শত্রু বাহিনীর অফিসার সহ ৪ সৈন্য নিহত, আহত আরও ২
পরবর্তী নিবন্ধভারতের ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় হিন্দুত্ববাদী পুলিশ বাহিনীর ৪ সদস্য নিহত