কাপ্তাইয়ে আগুনে পুড়লো ৩ দোকান, প্রায় ১২ লাখ টাকার ক্ষতি

0
7

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়নের বটতলায় গভীর রাতে ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান।

‎তিনি আরো বলেন, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

‎অগ্নিকাণ্ডে দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমা চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়া গাড়ির গ্যারেজ আগুনে পুরে যায়।

‎স্থানীয় লোকজন এবং চন্দ্রঘোনা থানার এসআই টিটু চন্দ্র দাশ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে পাশ্ববর্তীতে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ভোর সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন।

‎রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে আগুন লাগতে পারে ।

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।



‎তথ্যসূত্র:
https://tinyurl.com/37d65pbz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার বাদাখশান প্রদেশের আকরিক সোনার খনিতে ১০০,০০০ মানুষের কর্মসংস্থান