সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

0
11

ঢাকার সাভারে হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দৈনিক ইত্তেফাক জানায়, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের বাসে পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন।

সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


তথ্যসূত্র:
১। সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
– https://tinyurl.com/mru9nh8d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দু ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে আগুনে পুড়লো ৩ দোকান, প্রায় ১২ লাখ টাকার ক্ষতি