নারায়ণগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

0
27

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা। অভিযুক্ত ওই নেতার নাম রাসেল ওরফে জিলানী। এ ঘটনা সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফ্যামিলি কার্ড কিনেও পণ্য না পেয়ে তারা বিক্ষোভ করেন এবং ওই বিএনপি নেতার বাড়ি ঘেরাও করেন।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রাসেল ওরফে জিলানী মহানগর বিএনপির প্রভাবশালী এক নেতার ছত্রছায়া থেকে রাজনীতি করে। নির্বাচনের পরের দিনই সে ও তার স্ত্রী হাসিনা মিলে স্থানীয় মহিলাদের কাছে ‘জিসান ট্রেডার্স’ নাম ব্যবহার করে টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড বিক্রি করে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তারা ৩০০ পরিবারের কাছে ৫০ টাকায় একেকটি কার্ড বিক্রি করেন গ্রামের সহজ সরল নারীদের কাছে। যে কার্ড দেখিয়ে প্রতিমাসে ১২৮৫ টাকায় ১৭২৫ টাকার পণ্য কিনতে পারবে। আজ সকালে তাদেরকে ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেবার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলেও তারা পণ্য না পেয়ে বুঝতে পারেন এটা প্রতারণা। পড়ে তারা একত্রিত হয়ে জিলানীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে বিষয়টি ছড়িয়ে পড়ে।

জানা যায়, রাসেল ওরফে জিলানী ও তার স্ত্রী নার্গিস কাশিপুরের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় ৫০ টাকা করে নিয়ে প্রায় তিন শতাধিক ফ্যামিলি কার্ড বিতরণ করেছে। কার্ড ক্রেতাদের অধিকাংশই নারী ও স্বল্পশিক্ষিত বলে স্থানীয়রা জানান।

ফ্যামিলি কার্ড ক্রেতা জুলেখা বেগম বলেন, আমাদের বলা হয়েছে সরকারিভাবে কোম্পানি থেকে এসব কার্ড দেওয়া হচ্ছে। আমরা সকাল ১০টা থেকে অপেক্ষা করছি। কার্ড দেবে বলে বসিয়ে রাখা হয়েছে। এখন ফোনও ধরছে না।


তথ্যসূত্র:
১। ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা
– https://tinyurl.com/2hwfcdp7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ব্যানার টানিয়ে বাঁকখালী নদীর তীর দখল, নির্মাণ করা হয়েছে ৫০টি ঘর