বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে গ্রাহকের ২শ ভরি স্বর্ণ গায়েব

0
5

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার (ভোল্ট) থেকে এক ব্যবসায়ীর অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দৈনিক আমার দেশ জানায়, বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকালে বাগেরহাট শহরের খানজাহান আলী সড়কের পূবালী ব্যাংক (পিএলসি) শাখায় এই ঘটনা ঘটে। স্বর্ণালংকার খোয়া যাওয়া ব্যবসায়ীর নাম সুমন কুমার দাস। তার বাড়ি বাগেরহাট শহরের দশানী এলাকায়।

ওই ব্যবসায়ী জানায়, এই ব্যাংকে আমার একটি লকার রয়েছে। সেখানে আমি গত বছরের ১৫ অক্টোবর আমি আমার মা, খালা, ভাই, স্ত্রীসহ বেশ কয়েকজন আত্মীয়ের প্রায় দুইশ ভরি স্বর্ণালংকার ব্যাংকের লকারে জমা রাখি। গতকাল বুধবার (০৪ মার্চ) বাড়িতে একটি অনুষ্ঠান ছিল সেজন্য ব্যাংকে এসে লকার খুলে দেখি কোনো স্বর্ণালংকার নেই, লকার খালি। আমি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনা তদন্ত করছে।


তথ্যসূত্র:
১। বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব
– https://tinyurl.com/48pe9ctn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে আহত, নিখোঁজ ১
পরবর্তী নিবন্ধভারতে মুম্বাই বিমানবন্দরের কাছে মুসলিমদের নামাজ পড়ার আবেদন বাতিল করেছে হিন্দুত্ববাদী প্রশাসনের বোম্বে হাইকোর্ট