খোস্ত প্রদেশের কল্পিত ডুরান্ড লাইন বরাবর ইমারাতে ইসলামিয়ার অভিযানে পাকিস্তানি পোস্ট দখল; ৪ সন্ত্রাসী সেনা নিহত

0
15

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খোস্ত প্রদেশের কাল্পনিক ডুরান্ড লাইন বরাবর আলি শের–তেরেজাই জেলায় অবস্থিত পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক চৌকি দখল করে নিয়েছে আফগান বাহিনী। এই অভিযানে চারজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, খোস্তের আলি শের–তেরেজাই জেলায় অবস্থিত পাকিস্তানি বাহিনীর চৌকিটি আফগান বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। সেখানে ব্যাপক সংঘর্ষের পর পাকিস্তানি সেনারা পিছু হটতে বাধ্য হয় এবং এ সময় চারজন পাকিস্তানি সেনা নিহত হয়। এই অগ্রযাত্রা ইমারাতে ইসলামিয়ার সীমান্তে সক্রিয় অবস্থান ও আগ্রাসন মোকাবিলার সক্ষমতারই প্রতিফলন।

অপরদিকে, নানগারহার প্রদেশেও ইমারাতে ইসলামিয়ার বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নানগারহারের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সাথে সংঘর্ষ চলছে এবং আফগান বাহিনী সেখানে অগ্রসর হচ্ছে। সর্বশেষ মোহমান্দ দারা জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর একটি সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনটি আফগান ভূখণ্ডে নজরদারি চালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.The Ministry of Defense says that a military outpost belonging to Pakistan’s military
– https://tinyurl.com/4fwt8wde

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা ও নারী সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসংঘাত সত্ত্বেও ইরানের সাথে আফগানিস্তানের বাণিজ্য স্বাভাবিক রয়েছে