ভারতের তামিলনাড়ুতে এক দলিত প্রতিবন্ধী ও এক অভিবাসী শ্রমিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা

0
23

এক দলিত শ্রেণিভুক্ত প্রতিবন্ধী ও এক পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের এক দল উগ্রবাদী। ২ মার্চ সোমবার তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার পেরুমপাথু গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দলিত প্রতিবন্ধী ব্যক্তিটির নাম জন মার্ক, বয়স ৪২ বছর। সে পেরুমপাথু গ্রামেরই স্থানীয় বাসিন্দা। অপর নিহত ব্যক্তিটির নাম শ্রীনাথ গাড্ডা, সে ওড়িশা রাজ্যের বাসিন্দা। তামিলনাড়ুতে অভিবাসী শ্রমিক হিসেবে সে কাজ করত। এই হামলায় অন্যান্য অনগ্রসর শ্রেণির আরও ৫ জন আহত হয়েছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২ মার্চ রাতে একটি চায়ের দোকানে বসেছিল ভুক্তভোগীরা। এক সময় ৩টি মোটরসাইকেলে ৯ জনের এক দল উগ্রবাদী সেখানে আসে। তারা রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র দ্বারা অতর্কিতভাবে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যায় জন মার্ক ও শ্রীনাথ গাড্ডা।

পরবর্তীতে জানা যায়, হামলাকারীরা ছিল হিন্দু বর্ণ প্রথার আলোকে প্রভাবশালী বর্ণভুক্ত। তারা উদ্দেশ্যমূলকভাবে দলিত লোকদের আতঙ্কিত করতে পূর্ব থেকেই এই হামলার পরিকল্পনা করেছিল। ২ জন হামলাকারী এর আগেও দলিতদের বিরুদ্ধে এক হামলায় জড়িত ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযুক্তদের নাম কান্নান, বসন্ত কুমার, অ্যান্টনি মিশেল, উচিমাহালি ওরফে মিট্টাই, রাজা ওরফে এসাক্কিরাজা, সুবাইয়া ওরফে সুভাষ এবং কল্যাণী। অভিযুক্তদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। ৩ মার্চ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনার প্রতিক্রিয়ায় দলিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণি উভয় সম্প্রদায়ের লোকজন সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/rba7pmpc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার সেনা বাহিনী কর্তৃক ‘রাদ্দুয-জুলম’ অভিযানে ৩২৭ পাকিস্তানি সন্ত্রাসী সেনা নিহত: প্রতিরক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় পাবলিক স্কোয়ারে ৫ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো শরিয়াহ্ আদালত