
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলা তীব্র হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ জন আহত হয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, গত এক সপ্তাহে লেবানন জুড়ে প্রতিদিন গড়ে ১০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে এবং প্রতিদিন প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ মাসে লেবাননে মোট ৩২৯ জন শিশু নিহত এবং ১ হাজার ৬৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংস্থাটির মতে, এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং এটি শিশুদের ওপর চলমান সংঘাতের ভয়াবহ প্রভাবের স্পষ্ট প্রমাণ। সংঘাতের কারণে দেশজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। এর ফলে প্রায় ৭ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে, যাদের মধ্যে প্রায় ২ লাখ শিশু রয়েছে।
তথ্যসূত্র
1.At least 83 children killed in Lebanon in past 7 days: UNICEF
- https://tinyurl.com/5bhrkb68


