বগুড়ায় মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবী করল একদল বখাটে

0
22

বগুড়ার শেরপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর উলঙ্গ করে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তদের একটি অফিস ঘেরাও করে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ।

দৈনিক আমার দেশ জানায়, নির্যাতনের শিকার স্বপ্নীল (১৩) উপজেলার হামছায়াপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। তাকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়।

স্থানীয়রা জানান, সাদ (১৮), সুফিয়ান (২৬), আলভি (১৭), সিয়াম (১৯) জায়েন (২১) নির্যাতনের সঙ্গে জড়িত। তাদের মধ্যে আলভিকে আটক করেছে পুলিশ।

স্বপ্নীল জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শেরপুরের আখিমনি হোটেলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। মুখে টেপ লাগিয়ে উলঙ্গ করে রাতভর নির্যাতন করা হয়। এ সময় তার মাথার চুল কেটে ফেলা হয় এবং ভিডিও ধারণ করা হয়।

নির্যাতনের একপর্যায়ে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। নির্যাতনের ভয়ে স্বপ্নীল টাকা দিতে রাজি হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


তথ্যসূত্র:
১। মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ
– https://tinyurl.com/5e46j429

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জেএনআইএম মুজাহিদদের অতর্কিত আক্রমণে ৮ রাশিয়ান ভাড়াটে সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধমেডিকেল শিক্ষার্থীসহ কঙ্কাল চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪৭ মাথার খুলি উদ্ধার