ময়মনসিংহে ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক উদ্ধার

0
0

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের ধানক্ষেত থেকে এক সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার পর উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের একটি ধানক্ষেত থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। বিষয়টি তিনি স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়াকে জানান। পরে হালিম মিয়া সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। তিনি নবজাতকটিকে পরিষ্কার করে নতুন কাপড় পরিয়ে দেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উদ্ধার করার সময় শিশুটির শরীরে রক্তের চিহ্ন দেখা যায় বলে জানা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আলী আরবাব চৌধুরী জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকটিকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, জন্মের তিন থেকে চার ঘণ্টার মধ্যেই তাকে ধানক্ষেতে ফেলে যাওয়া হয়েছিল। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।


তথ্যসূত্র:
১। ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন
– https://tinyurl.com/3bmhyujs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল শিক্ষার্থীসহ কঙ্কাল চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪৭ মাথার খুলি উদ্ধার