
কক্সবাজারের উখিয়া উপজেলায় সাহরির সময় এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রজিদা আক্তার (২৫) পালংখালী ইউনিয়নের কেদারখোলা এলাকার নূরুল বশরের মেয়ে এবং শফিকের স্ত্রী।
দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সাহরির সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রজিদা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় নিহতের স্বামী শফিক কাজের প্রয়োজনে বান্দরবানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নূরুল হক মেম্বার জানান, এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। সাহরির সময় এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তথ্যসূত্র:
১। সাহরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা
- https://tinyurl.com/5n88u4un


