
লেবাননের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল-শাহাবিয়া এলাকায় সন্ত্রাসী ইসরায়েলের রাতভর হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের বালবেক জেলার তামনিন আল-তাহতা গ্রামে ইসরায়েলের বিমান হামলায় সাতজন নিহত এবং ১৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে মন্ত্রণালয় ।
জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণে বিনতে জুবেইলের সাফ আল-হাওয়া এলাকায় একটি জিপ গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে। একই অঞ্চলের নাবাতিয়া শহরে ইসরায়েলের আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া বেকা অঞ্চলের জালাইয়া গ্রামে একজন নিহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বিনতে জুবেইল জেলার বারাআশিত ও তিবনিন এলাকায় ড্রোন হামলায় দুজন সিরিয়ান নাগরিক আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র
1.At least 19 killed in Israeli attacks across Lebanon
- https://tinyurl.com/33yjcb3p


