‎ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত

0
6

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত ১০ দিনে কমপক্ষে ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর আগে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, মাত্র আটজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে।

‎এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি শুরুর পর টানা ১০ দিনের হামলায় প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছে।

‎সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালিয়ে আসছে। পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত কিছু কূটনৈতিক মিশন, হোটেল ও বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। এতে তেল অবকাঠামোরও ক্ষতি হয়েছে।

‎ইরান দাবি করেছে, তাদের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে।




‎তথ্যসূত্র
‎1.Exclusive: As many as 150 US troops wounded so far in Iran war, sources say
‎- https://tinyurl.com/4f9ad7sk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় নিহত ১৯
পরবর্তী নিবন্ধসোমালিয়ার মধ্য শাবেলিতে আশ-শাবাবের অভিযানে অন্তত ১৫ শত্রু সেনা হতাহত