ইমারাতে ইসলামিয়ার উদ্যোগে পরিবহন খাত সম্প্রসারণ, এক বছরে ১৮৫ পরিবহন কোম্পানির কার্যক্রম শুরু

0
5

ইমারাতে ইসলামিয়ার পরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে গত এক বছরে দেশে ১৮৫টি নতুন পরিবহন কোম্পানি কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ১১৫টি পণ্য পরিবহন এবং ৭০টি যাত্রী পরিবহন কোম্পানিকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে সারা দেশে মোট ৯০০টি পরিবহন কোম্পানি সক্রিয়ভাবে যাত্রী ও পণ্য পরিবহন সেবা প্রদান করছে। সংশ্লিষ্টরা জানান, এ খাতে ধারাবাহিক অগ্রগতি দেশের বাণিজ্যিক কার্যক্রম ও জনসাধারণের চলাচলকে আরও সহজতর করছে।

একই সঙ্গে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এবং পরিবহন ব্যবস্থাকে মানসম্মত করতে গত বছরে দেশের বিভিন্ন কেন্দ্র ও টার্মিনালে মোট ৮৬ হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এসব কার্যক্রমের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হয়েছে।

নতুন পরিবহন কোম্পানির সংযোজন এবং যানবাহনের নিয়মিত কারিগরি পরীক্ষা দেশের পরিবহন ব্যবস্থাকে আরও সুসংগঠিত করবে এবং ভবিষ্যতে যাত্রীসেবা ও পণ্য পরিবহনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. 185 Transport Companies Launched Operations Last Year
– https://tinyurl.com/yvcatpws

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানের সঙ্গে সংঘাতে আহত ৫ হাজারের বেশি ইসরায়েলি, একদিনে হাসপাতালে ভর্তি ২০৪
পরবর্তী নিবন্ধরাজধানী কাবুলের “নিলেহ বাগ” আবাসন প্রকল্পের ৬০ শতাংশ কাজ সম্পন্ন