
ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি হাফিযাহুল্লাহ জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা বাহিনী দৃঢ় ও অটল অবস্থানে থেকে আফগানিস্তানের প্রতিটি অংশের নিরাপত্তা নিশ্চিত করতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোনো ভূখণ্ড নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ডুরান্ড রেখা সংলগ্ন সকল এলাকা ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতেও সমান গুরুত্বের সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এসব এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।
ইসলামী ইমারাতের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের সুস্পষ্ট অবস্থান ও আশ্বাস জনগণের মাঝে আস্থা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1.The country’s defense forces are firmly defending Afghanistan’s territory
– https://tinyurl.com/37b3fkav


