
বগুড়ার ধুনট উপজেলায় হাসিনার আমলে বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় সুলতান নাছিম (২৯) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুলতান নাছিম উপজেলার পেচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে গত ২৯ মার্চ রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করে।
তথ্যসূত্র:
১। বিএনপির মিছিলে ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/y67kn2sc


