ইমারাতে ইসলামিয়ার কান্দাহারের শিল্প পার্কে তুলাবীজ থেকে দৈনিক প্রায় ২০০ টন তেল উৎপাদন

0
4

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শিল্পপার্কে তুলাবীজ থেকে প্রতিদিন প্রায় ২০০ টন তেল উৎপাদন হচ্ছে। কারখানা কর্মকর্তারা জানিয়েছেন, এটি দেশের শিল্পখাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এবং উৎপাদিত তেলের চাহিদা বাজারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

কারখানার কর্মকর্তারা জানান, উৎপাদিত তেল সম্পূর্ণ দেশীয় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে। কর্মকর্তা সালমান শাহ কাকার হাফিযাহুল্লাহ বলেন, এই তেলের মান আন্তর্জাতিক পর্যায়ের হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে।

কান্দাহার খনি ও শিল্প চেম্বারের কর্মকর্তারা জানান, বর্তমানে শিল্পপার্কে ৩০টি কারখানায় তুলাবীজ থেকে তেল উৎপাদন করা হচ্ছে। তারা বলেন, তুলা সংগ্রহ মৌসুমে উৎপাদন আরও বৃদ্ধি পায় এবং মৌসুম শেষ হওয়া পর্যন্ত প্রক্রিয়াজাতকরণ অব্যাহত থাকে।

চেম্বারের প্রধান সাইয়্যেদ সারওয়ার আমানি হাফিযাহুল্লাহ জানান, এসব কারখানায় প্রতিদিন প্রায় ২০০ টন মানসম্মত তেল উৎপাদিত হচ্ছে এবং বছরে সর্বোচ্চ ৫০ হাজার টন পর্যন্ত তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান দেশীয় শিল্পের প্রসার ও আত্মনির্ভরশীলতা অর্জনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সম্প্রতি হেরাতের ইসলাম কালা সীমান্তে ভিসা ও সড়ক পারমিট স্থগিতের সিদ্ধান্তের ফলে দেশে ভোজ্য তেলসহ নিত্যপণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে, যা বাজারে সরবরাহ বাড়াতে সহায়তা করছে।

কান্দাহারে তেল পরিশোধন খাতে ৩০ লাখ ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে এবং উৎপাদিত তেল দেশের বিভিন্ন প্রদেশে সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের শিল্পখাতকে শক্তিশালী করার পাশাপাশি স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র
1.200 Tons of Cottonseed Oil Produced Daily in Kandahar
– https://tinyurl.com/3n9s4sjk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ৪ সেনা নিহত
পরবর্তী নিবন্ধউত্তরপ্রদেশে আবারও এক মুসলিম যুবককে অপমান ও মারধর, হিন্দু ধর্মীয় স্লোগানে বাধ্য করেছে উগ্রবাদীরা