আফগানিস্তানে অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে তুরস্ক, সহজ হচ্ছে ভিসা ব্যবস্থা

0
94

আফগানিস্তানে অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে তুরস্ক। সম্প্রতি হেরাত প্রদেশের গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত সাদিন ই. ইলদিজ এ ঘোষণা দিয়েছেন।

সাদিন ই. ইলদিজ জানান, আফগানিস্তানে তুরস্ক তাদের অর্থনৈতিক প্রকল্পের সংখ্যা বাড়াবে এবং রোগী ও ব্যবসায়ীদের জন্য বিশেষ ভিসা সুবিধা প্রদান করবে। হেরাত প্রদেশের গভর্নর মৌলভী নূর আহমদ ইসলাম জার হাফিযাহুল্লাহ-এর সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি হেরাতের কৌশলগত অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে রেলপথ উন্নয়ন ও আঞ্চলিক ট্রানজিট ব্যবস্থার কারণে প্রদেশটিকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

জবাবে গভর্নর মৌলভী নূর আহমদ ইসলাম জার হাফিযাহুল্লাহ হেরাতের খনিজ সম্পদ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদ্যমান সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি তুর্কি ব্যবসায়ীদের এসব খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সম্প্রতি তুরস্কের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সম্প্রতি হেরাতে ৭৭টি তুর্কি কোম্পানির প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিতিতে ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এছাড়া আফগানিস্তান, ইরান ও তুরস্ক হেরাত-মাজার-ই-শরীফ রেলপথ নির্মাণে সম্মত হয়েছে, যা আফগানিস্তানকে পূর্ব-পশ্চিম সংযোগের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্রে পরিণত করবে।


তথ্যসূত্র
1. Turkey Expands Economic Projects in Afghanistan, Eases Visa Rules
– https://tinyurl.com/43wafyyt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোস্ত প্রদেশে তৈলবীজ চাষের জন্য ১৯ হাজার ৫১১ একর জমি জরিপ সম্পন্ন
পরবর্তী নিবন্ধগাজায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠালো ইমারাতে ইসলামিয়া