
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি ছাত্রী হলের কক্ষ থেকে মাদক সেবনের সময় এক নারী শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। এ সময় কক্ষ থেকে গাঁজা, মদের বোতলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
দৈনিক আমার দেশ জানায়, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থীর নাম ইনিশা। সে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে গাঁজা, দেশি ও বিদেশি মদের বোতল, ধূমপানের বিভিন্ন সরঞ্জাম, একাধিক লাইটার, সিগারেটের অবশিষ্টাংশ এবং সন্দেহজনক তরল পদার্থ উদ্ধার করা হয়।
নওয়াব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক গোলাম মোস্তফা জানান, কক্ষ থেকে তীব্র গন্ধ পেয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে সেখানে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সামগ্রী জব্দ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
১। জাবির ছাত্রী হলে মাদকসহ শিক্ষার্থী আটক, তদন্ত কমিটি গঠন
– https://tinyurl.com/y2u6wdfr


