ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মারা যাওয়ার ভান করে বাঁচল শিশুসন্তান

0
5

ভোলা সদরের শিবপুরে নাসিমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ছেলেকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। গত শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (১৮ এপ্রিল) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় আহত শিশু আবির (৮) সাবেক ইউপি মেম্বার জামালউদ্দিনের ছেলে জিহাদের নাম উল্লেখ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। নিহত নাসিমা বেগম শিবপুরের প্রবাসী আল আমিনের স্ত্রী।

আহত শিশু আবিরের বরাতে দৈনিক আমার দেশ জানায়, প্রতিদিনের ন্যায় নাসিমা বেগম রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা ঘরে ঢুকে মোবাইলের আলো জ্বালিয়ে নাসিমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় শিশুটি জেগে উঠলে তাকেও ছুরিকাঘাত করে। একপর্যায়ে শিশুটি মৃত্যুর ভান করে ঘরের কোণে পড়ে থাকে। এরপর দুর্বৃত্তরা নাসিমার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি বাইরে এসে লোকজনকে ডাকতে থাকে। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

আহত আবির জানায়, মোবাইলের লাইট জ্বালিয়ে তার মাকে কোপানোর সময় একই এলাকার জামাল মেম্বারের ছেলেকে সে চিনতে পেরেছে। আবির তাকে আগে থেকেই চিনত।

প্রতিবেশী নাজিম উদ্দীন জানায়, ছেলেটি গুরুতর আহতাবস্থায় এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ দেখতে পাই। এরপর আমরা শিশুটিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাই।


তথ্যসূত্র:
১। প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ‘মারা যাওয়ার ভান করে’ বাঁচল শিশুসন্তান
– https://tinyurl.com/pzp8d7zd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনীলফামারীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরের রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা অবস্থায় ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার