
ময়মনসিংহের তারাকান্দা সদর এলাকায় বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার ও ময়মনসিংহ মহানগর যুবদল নেতা জুবায়েদ হোসেন শাকিলের বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।
দৈনিক আমার দেশ জানায়, রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানায়, গত কয়েকদিন ধরে বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ মহানগর যুবদল নেতা জুবায়েদ হোসেন শাকিলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দুই গ্রুপের মারামারি বন্ধ করতে গিয়ে মহানগর যুবদল নেতা জুবায়েদ হোসেন শাকিল গ্রুপের এক কর্মী আহত হয়। এঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে আসছে।
রোববার বেলা ৩টায় বিএনপির দুই পক্ষ (মোতাহার গ্রুপ ও শাকিল গ্রুপ) কর্মসূচি ঘোষণা করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
তথ্যসূত্র:
১। বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি
– https://tinyurl.com/5fm8nszw


