রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

0
3

রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছে পুলিশ। এই খবর জানাজানির পর তাকে দল থেকে বহিষ্কার করেছে সংগঠনটি।

দৈনিক ইত্তেফাক জানায়, রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর হাসান সুমন।

বহিষ্কৃত সাজেদুল ইসলাম শোয়েব মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহবায়ক ছিল। তাকে গত শনিবার (১৮ এপ্রিল) ৭২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাজেদুল ইসলাম শোয়েবকে ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।


তথ্যসূত্র:
১। ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার
– https://tinyurl.com/3sjz4vwk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে ৬ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, দিশেহারা ভুক্তভোগীরা
পরবর্তী নিবন্ধদীর্ঘ ১৮ বছর পর শিশু হত্যার রায় যাবজ্জীবন, ৩ জনের মধ্যে ২ জন এখনো পলাতক