মৌলভীবাজারে ঘরে ঢুকে দুই মুসলিম মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা হিন্দু যুবকের

0
20

মৌলভীবাজারের বড়লেখায় রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী ও তার এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত বড়বোনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় মিথুন দাস নামে (২৭) এক হিন্দু প্রতিবেশ যুবক। এ ঘটনায় দুই বোন চিৎকার করলে পরিবারের লোকজন এসে হিন্দু যুবককে আটক করে।

হিন্দু যুবককে আটকের খবর পেয়ে যুবকের বাবা, চাচা, ভাইসহ স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিম বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর চালিয়ে মিথুন দাসকে ছাড়িয়ে নিয়ে যায়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাকালুকি হাওড়পাড়ের তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তের চাচা অরুণ চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীদের পিতার একটি রাইসমিল রয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাইসমিলে কাজ করার সময় বিদ্যুৎ চলে গেলে তাদের মা টর্চলাইট দিতে রাইসমিলে যান। এ সময় বসতঘরের দরজা খোলা পেয়ে প্রতিবেশী মিথুন দাস ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীর (১৬) হাত ধরে টানাহেঁচড়া শুরু করে। আক্রমণের শিকার পরীক্ষার্থীটি ধস্তাধস্তির একপর্যায়ে তার কবল হতে ছুটে গিয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর লম্পট মিথুন দাস ওই পরীক্ষার্থীর বড়বোনকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বড় বোন চিৎকারের চেষ্টা করলে মুখে ও গলায় চাপ দিয়ে ধরে। ধস্তাধস্তিতে তার গলায় ও মুখে জখম হয়।

পরে মা ও বাড়ির অন্যান্য লোকজন এসে তাকে উদ্ধার করে অভিযুক্তকে আটক করে। আটকের খবর পেয়ে মিথুন দাসের বাবা, চাচা, ভাইসহ অন্যান্য আত্মীয়-স্বজন দা, লাঠিসোটা নিয়ে হামলা ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা ধর্ষণ চেষ্টাকারী মিথুন দাস, তার বাবা মাখন চন্দ্র দাস, ভাই টিপু চন্দ দাস, চাচা অরুণ চন্দ্র দাস ও চাচাতো ভাই অরূপ দাসকে আসামি করে থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ অরুণ দাসকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানায়, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি অরুণ চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


তথ্যসূত্র:
১। বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে দুই বোনকে যুবকের ধর্ষণচেষ্টা, অতঃপর…
– https://tinyurl.com/2m77wcde

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের কুৎসিত ভাষায় গালমন্দ করল উত্তরপ্রদেশের এক বিজেপি নেত্রী